৬-পোর্ট ইউএসবি চার্জার সিক্রেট | 6-port usb charger secret

৬-পোর্ট ইউএসবি চার্জার সিক্রেট: ফোন না খুলেই ডেড মাদারবোর্ডের রোগ নির্ণয়!

প্রিয় টেকনিশিয়ান ভাই, আপনার ওয়ার্কিং টেবিলে থাকা ৬-পোর্ট (6-Port) ইউএসবি চার্জারটি শুধু ফোন চার্জ দেওয়ার যন্ত্র নয়, এটি একটি পাওয়ারফুল ডায়াগনস্টিক টুল! কাস্টমার ডেড ফোন নিয়ে আসলে ফোন না খুলেই এর ডিজিটাল ডিসপ্লের অ্যাম্পিয়ার (Ampere/A) রিডিং দেখে মাত্র ২ মিনিটে মাদারবোর্ডের শর্ট বা আইসির সমস্যা বের করার গোপন সূত্র নিচে দেওয়া হলো:

অ্যাম্পিয়ার (A) রিডিং এবং ডায়াগনসিস:

  1. রিডিং: 0.0A (কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না)
    • সমস্যা: চার্জিং পোর্ট (CC) নষ্ট, চার্জিং রিবন/ফ্লেক্স কাটা, অথবা মাদারবোর্ডের সাথে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন (OVP বা চার্জিং আইসি ড্যামেজ)। ক্যাবল টি চেক করতে হবে।
    • অন্য ফোনে রিডিং ঠিক আছে কিনা।
  2. রিডিং: 0.1 – (খুবই সামান্য অ্যাম্পিয়ার)
    • সমস্যা: Samsung A51, POCO X3 PRO, ইত্যাদি ডাবল ডেকার আইসি যুক্ত ফোনের ক্ষেত্রে এই সমস্যা অনেক সময় CPU বল ড্রাই সোল্ড হলে এরকম হয়। CPU/ RAM রিবল করলে এই সমস্যার সমাধান হয়।
  3. রিডিং: 0.02A - 0.05A (খুবই সামান্য অ্যাম্পিয়ার)
    • সমস্যা: ব্যাটারি চরমভাবে বসে গেছে (Deep Discharge) বা BSI লাইনে সমস্যা। ব্যাটারি বুস্ট করা প্রয়োজন হতে পারে।
  4. রিডিং: 0.6A - (রিডিং আটকে থাকা)
    • সমস্যা: (যদি ব্যাটারি ফুল চার্জ থাকে) এটি মাদারবোর্ডের সিরিয়াস ফল্ট। সাধারণত এটি CPU বা eMMC (স্টোরেজ আইসি) এর সমস্যা নির্দেশ করে। আইসি ড্রাই-সোল্ড (Dry Solder) বা ডেডবুট হতে পারে। যদি কম্পিউটারে USB লাগানোর পর কম্পিউটারে পোর্ট পায় মানে CPU কম্পিউটারে ডিটেক্ট করে তাহলে বুঝতে হবে সফটওয়্যার বা EMMC ইস্যু হতে পারে।
  5. রিডিং: 0.4A - 0.6A (ফেক চার্জিং) স্লো চার্জ
    • সমস্যা: ডিসপ্লেতে চার্জিং লোগো দেখায় কিন্তু পার্সেন্টেজ বাড়ে না। মাদারবোর্ড পাওয়ার পাচ্ছে কিন্তু তা ব্যাটারিতে যাচ্ছে না। চার্জিং আইসি, চার্জিং পোর্ট বা সাব বোর্ড ফ্লেক্স ক্যাবল থেকেও এধরনের সমস্যা হয়।
  6. রিডিং: 1.2A, 1.6A - 2.0A (নরমাল রিডিং)
    • সমস্যা: ডেড ফোনে এই রিডিং আসলে বুঝতে হবে মাদারবোর্ড এবং চার্জিং সেকশন ১০০% ওকে। সমস্যাটি ডিসপ্লে প্যানেল বা লাইট আইসিতে (Light IC), যার কারণে স্ক্রিন কালো হয়ে আছে। (MTK ফোন ডেড অবস্থাতে থাকা কালীন সময় ফোন চার্জ হয়)
  7. রিডিং: চার্জারের ডিসপ্লে ফ্রিজ (Blink) করা বা নিভে যাওয়া
    • সমস্যা: মাদারবোর্ডে প্রাইমারি লাইনে (VBUS বা VPH লাইনে) মারাত্মক ফুল শর্ট (Full Short) আছে। চার্জারটি সেফটি প্রোটেকশন হিসেবে অটোমেটিক লাইন অফ করে দিচ্ছে।
  8. রিডিং: চার্জারের ডিসপ্লেতে রিডিং উঠা নামা করা ইত্যাদি ফোনের শর্টসার্কিট থেকে হয়ে থাকে।

Post a Comment

Previous Next

نموذج الاتصال